শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বিবিসি২৪নিউজ, ডিজিটাল রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাতটি প্রতিষ্ঠানকে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে চীন। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এর ফলে এসব প্রতিষ্ঠানের কাছে ‘দ্বৈত ব্যবহার’ পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এফএন হেরস্টাল, ফাব্রিক ন্যাশনালি ডি হেরস্টাল, অমনিপোল এ.এস, হেনসোল্ড এজি, এক্সক্যালিবার আর্মি স্পল.এস.আর.ও, স্পেসকনো আইএনসি, ওদস্তেপনি জাভোদ এস.আর.ও, ভিজেডএলইউ অ্যারোস্পেস এ.এস এবং এফএন ব্রাউনিং।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কোনো বিদেশি সংস্থা বা ব্যক্তি এসব প্রতিষ্ঠানে দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহ বা স্থানান্তর করতে পারবে না। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চলমান সংশ্লিষ্ট কার্যক্রমও বন্ধ করতে হবে।
‘দ্বৈত ব্যবহার’ পণ্য বলতে এমন প্রযুক্তি, পণ্য বা সেবাকে বোঝানো হয় যা বেসামরিক ও সামরিক—দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হতে পারে, বিশেষ করে গণবিধ্বংসী অস্ত্র তৈরির ক্ষেত্রেও যার প্রয়োগ থাকতে পারে।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের আইন ও বিধি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি ইউরোপীয় পক্ষকে আগেই জানানো হয়েছিল। তার দাবি, এই পদক্ষেপ কেবল নির্দিষ্ট কিছু সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য, যারা তাইওয়ানের সঙ্গে অস্ত্র বাণিজ্য বা সহযোগিতায় জড়িত ছিল।
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত চীন-ইইউ স্বাভাবিক বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করবে না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।




ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ 