শিরোনাম:
●   অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি ●   যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর ●   আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন ●   মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ ●   গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা ●   রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই ●   মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি ●   ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ●   বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ ●   ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
৪৭ বার পঠিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

20260814_115217.jpgবিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: সময় বদলেছে, বদলে গেছে বাংলাদেশও। ২৩ বছর আগে টেস্ট ইতিহাসের শুরুতে ডারউইন ও কেয়ার্নসের মাটিতে যে অস্ট্রেলিয়া বিধ্বস্ত করেছিল লাল-সবুজের দলকে, আজ সেই ডারউইনেই চলছে বাংলাদেশের রাজত্ব। একই টেস্টে সেঞ্চুরি আর ফাইফারের কীর্তিতে ক্যাঙ্গারুদের স্তব্ধ করে দিয়েছে টাইগাররা।

হাসান মাহমুদের ৬ উইকেটের পর তানজিদ হাসান সেঞ্চুরি পেয়ে গেলেন। ৬৪তম ওভারে ১৮৮ বলে ৮ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার কোনো বাংলাদেশি ব্যাটার টেস্টে সেঞ্চুরি করলেন। নাথান লায়নের বলটি লং অফ দিয়ে মেরে সিঙ্গেল নেন তিনি। ক্রিজের মাঝেই থাকতে সেঞ্চুরির আনন্দে মাতেন তানজিদ। বোলিং এন্ডে পৌঁছে সেঞ্চুরির আনুষ্ঠানিকতা সারেন। হেলমেট খুলে উদযাপন করেন মাত্র দুই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার চার বল আগে সিঙ্গেল নিয়ে ৭৪ বলে ফিফটির দেখা পান নাজমুল হোসেন শান্ত। তানজিদের সঙ্গে অধিনায়কের জুটিও একশ ছোঁয়ার পথে।

তবে সেঞ্চুরি করেই ফিরলেন তানজিদ। নাথান লায়নের বলে ১০১ রান করে আউট হলেন তানজিদ। লায়নের হাওয়ায় ভাসানো বলে লং অফের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তানজিদ। সেই চেষ্টায় স্টার্কের হাতে ধরা পড়েছেন।

তার আগে তানজিদ ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানাছাড়া করে বাংলাদেশকে প্রথম ইনিংসে দুইশ এনে দেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিডও পায় সফরকারীরা। ডারউইন টেস্টের ছড়ি এখনও বাংলাদশের হাতে। ২ উইকেটে তাদের সংগ্রহ ২৩০ রান।

এর আগে প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন তানজিদ। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮১ রান। প্রথম ইনিংসে তারা ১৭ রানে পিছিয়ে ছিল। লাঞ্চের আগে এদিন ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে সফরকারীরা।

১ উইকেটে ৯৬ রানে শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দিয়েছে তারা। মুমিনুল ৪৯ রানে থেমেছেন। আর ১০২ বলে পঞ্চাশ ছোঁন তানজিদ।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল মুমিনুলের ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন মুমিনুল। শতক ছাড়ানোর পর জুটি ভেঙে গেল। দলীয় ৩৬ রানে সাদমানের বিদায়ের পর বাংলাদেশ ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায়।



আর্কাইভ

অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী