শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩
১৫৩৯ বার পঠিত
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩

---বিবিসি২৪নিউজ,মনির হোসেন, অস্ট্রেলিয়া থেকে: অস্ট্রেলিয়ায় একটি সমুদ্রবিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র রটনেস্ট দ্বীপের উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেলে থমসন উপসাগরে উড্ডয়নের পরপরই বিমানটি পানিতে তলিয়ে যায়, এতে সাতজন আরোহী ছিলেন।

বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক বলেন, গত রাতে পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন।

রজার কুক বলেন, নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এটা মেনে নেওয়া নিঃসন্দেহে প্রত্যেকের জন্য খুবই কঠিন। পশ্চিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, আমি জানাতে চাই যে, আমাদের চিন্তায় এবং আমাদের প্রার্থনায় আপনারা আছেন।

তিনি বলেন, প্রত্যেক পশ্চিম অস্ট্রেলিয়ান জানে যে, রটনেস্ট আমাদের প্রধান পর্যটন গন্তব্য। এই দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে থাকা শিশুসহ হলিডেমেকার পরিবারগুলোর সামনেই ঘটেছে। যেখানে মানুষ আনন্দ করে, সেখানে বছরের এই সময়ে এ ধরনের ঘটনা খুবই হতাশাজনক।

প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না