বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | আলোচিত সংবাদ | শিরোনাম | সাবলিড » কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকে: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশ জানায়, প্রাণ হারানো ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক।
আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে পাঁচতলা ভবনের তিনতলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ অবস্থান করছিলেন।
হোটেলের আবাসিক গেস্ট মো. রফিকুল ইসলাম জানান, বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে তিনতলায় আগুন লেগে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সরু প্রবেশপথ এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় অনেকে আটকা পড়েন।
দমকল বাহিনীর সদর দপ্তরের কাছেই ঘটনাটি ঘটায় দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।
ভবনটিতে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে, যেখানে মূলত বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও রোগীরা অবস্থান করেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি




মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস 