বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ আরও বাড়ালে ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনা করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বাইরে সংঘাত ছড়িয়ে দেয়ার সম্ভাব্য বিভিন্ন পথ নিয়ে তেহরান ভাবছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে ইরান সরকারের ঘনিষ্ঠ দুই ব্যক্তির বরাত দিয়ে বলা হয়, দক্ষিণ-পূর্ব ইউরোপের কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় সম্ভাব্য হামলার বিষয়টি পর্যালোচনা করেছে ইরানি বাহিনী। এর মধ্যে বুলগেরিয়াও রয়েছে।
দেশটি গত মাসে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানগুলোর ব্যবহারের জন্য বেজমার বিমানঘাঁটি অনুমোদন করেছে।
এক সূত্রের দাবি, নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে সম্ভাব্য লক্ষ্য হিসেবে সাইপ্রাসের কথাও বিবেচনা করা হয়েছে। মার্চে সাইপ্রাসে থাকা একটি বৃটিশ বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়েছিল।
এ ছাড়া পরিস্থিতি আরও উত্তপ্ত হলে হরমুজ প্রণালিতে সমুদ্রের নিচে থাকা ফাইবার-অপটিক কেবল লক্ষ্যবস্তু করার সম্ভাবনাও ইরানি বাহিনী পর্যালোচনা করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমসকে আরেক সূত্র জানায়, ট্রাম্প যদি ইরানের অবকাঠামোয় হামলার আগের হুমকি বাস্তবায়ন করেন, তাহলে সংঘাত আরও বিস্তৃত করার বিভিন্ন বিকল্পের প্রস্তুতি নিচ্ছে তেহরান।
ওই সূত্রের ভাষায়, যুক্তরাষ্ট্র যদি মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে ইরান যেকোনো মূল্যে আত্মরক্ষা করবে, অঞ্চল ছাড়িয়ে ইউরোপেও হামলা চালাবে।ডিজিটাল ক্যালেন্ডার ও টাইম ট্র্যাকার নির্বাচন করা
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় রয়েছে। দেশ দুইটির মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে।
মঙ্গলবার ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে কোনো আলোচনা বা কথোপকথন চলছে না, এমনকি নির্ধারিতও নেই।
এর আগে ইরানের সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেন, ইরানের ভূখণ্ডে হামলা চালাতে যে কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করা হলে সেটিকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।
প্রতিবেদনে সামরিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউরোপের কিছু এলাকায় পৌঁছাতে সক্ষম। তবে দূরত্ব বাড়ার সঙ্গে এসব ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা ও নির্ভুলতা কমে যেতে পারে।




২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ
তারেক রহমানকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী
ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প 