বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: গত বছর (২০২৫) রেকর্ড সংখ্যক মানবিক সহায়তা কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ সশস্ত্র ড্রোনের ব্যবহার বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে এই প্রবণতাকে ‘ভয়াবহ’ বলেছে তারা।
এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেজ-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৯০৭ জন ত্রাণকর্মী নিহত, আহত বা অপহৃত হয়েছেন৷ ৯০৭ জনের মধ্যে নিহত হয়েছেন ৩৫০ জন৷ আগের বছর মোট ৮৩৩ জন ত্রাণকর্মী নিহত, আহত বা অপহৃত হয়েছিলেন। সেই বছর নিহত হয়েছিলেন ৩৮৭ জন৷ ক্যানাডা ও অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেজ ত্রাণকর্মীদের বিরুদ্ধে ঘটনা বড় ধরনের নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাগুলোর তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে।
এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেজ-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান ছিল গাজা৷ গত বছর ১৮৬ জন মানবিক সহায়তা কর্মী নিহত হন সেখানে। এরপরই রয়েছে সুদান। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডাব্লিউএ) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর থেকে সেখানে তাদের অন্তত ৩৯৩ জন কর্মী নিহত হয়েছেন।




মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস 