বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » নেপালে বন্যা : নিহত অন্তত ৩৫০ জন, নিখোঁজ ১৩০০-র বেশি
নেপালে বন্যা : নিহত অন্তত ৩৫০ জন, নিখোঁজ ১৩০০-র বেশি
বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫০-এ দাঁড়িয়েছে, এখনো নিখোঁজ হয়েছেন ১,৩০০-রও বেশি মানুষ৷
গতকাল বুধবার হিমবাহ ধস থেকে আকস্মিকভাবে শুরু হয় বন্যা৷ ভয়াবহ এ বন্যায় বেঁচে যাওয়া মানুষদের সন্ধান এখনো চলছে৷
হিমালয় অঞ্চলের জনবসতিগুলোর ওপর দিয়ে কাদা ও পাথরের বিশাল স্রোতে পুরো গ্রাম ভেসে যাওয়ার পরেরদিন, অর্থাৎ আজ বৃহস্পতিবার উদ্ধারকাজ চালিয়ে গেলেও স্থানীয় কর্তৃপক্ষ নতুন বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে৷ সতর্কবার্তায় বলা হয়েছে, বন্যার পানিতে সৃষ্টি হওয়া একটি হ্রদ ফেটে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং তাতে নতুন দুর্যোগের শঙ্কা রয়েছে৷
নেপালের জাতীয় দুর্যোগ-ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখনো ৮০০-রও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন৷ নিখোঁজদের মধ্যে ৬০০ জনই বিদেশি নাগরিক৷
অন্যদিকে চীনের সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে ২৬০ জন বিদেশিসহ এখনো মোট ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন৷




বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
কোন চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প
সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই: আব্বাস আরাগচি
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত 