বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮ জন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার রাখাইনের কিয়াউকতাও টাউনশিপে একটি সেতু ও বাজারে এই হামলা চালায় সামরিক বাহিনী। এলাকাটি বর্তমানে একটি বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
হামলায় কিসসাপনাদি বা কালাদান সেতু এবং ‘ইন্ডিয়ান মার্কেট’ নামে পরিচিত জনবহুল বাজারে বোমা ফেলা হয়। ওই সময় বাজারে পথচারী, ক্রেতা ও শ্রমিকদের ভিড় ছিল। এ কারণে হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।
কালাদান নদীর তীরে অবস্থিত উপকূলীয় শহর কিয়াউকতাওয়ে এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। গত এপ্রিলে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মিয়ানমারে কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর আরও তীব্র হয়। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে কয়েকটি জাতিগত সশস্ত্র ও বিরোধী গোষ্ঠী।
মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা দীর্ঘদিন ধরেই সেনা অভিযান ও সহিংসতার বলি। সামরিক বাহিনীর অব্যাহত নির্যাতন ও দমন-পীড়ন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে প্রতিবেশী বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 