মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » পূজার জায়গায় পূজা, নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে- ইসি
পূজার জায়গায় পূজা, নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে- ইসি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:আসন্ন ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, পূজার জায়গায় পূজা আর নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে।আদালতের আদেশের পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ইসি সচিব মো. আলমগীর বলেন, আমাদের এ বিষয়ে নতুন করে বক্তব্য নেই। নির্বাচন কমিশন আইন, সরস্বতী পূজা ও এসএসসি পরীক্ষা- এ সবকিছু বিবেচনায় নিয়ে সর্বোত্তম দিন যেটা, সে দিনটাই নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ভোটের দিন ঠিক করে ঢাকার দুই সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোটের তারিখ বদলানোর জন্য আদালতে রিট আবেদন করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।
এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ভোট অন্য তারিখে নেয়ার জন্য আবেদন করা হয়েছিল। কমিশন এই তারিখ কেন পেছানো সম্ভব নয়, তা ব্যাখ্যা করেছেন। তারা হয়তো সে ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি।
এ জন্য তারা আদালতে রিট করেছেন। আদালত উভয়পক্ষের কথা শুনে বিবেচনা করে দেখেছেন ৩০ জানুয়ারি সর্বোত্তম দিন। যে কারণে আদালত বলেছেন, ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করতে কোনো বাধা নেই।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 