মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিচার দাবি
আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিচার দাবি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আন্তর্জাতিক আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করতে হবে।তিনি বলেন, ইরানের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে আমেরিকা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে।
রায়িসি আরও বলেন, বিশ্বের সবাই জানে জেনারেল সোলাইমানি ছিলেন সন্ত্রাসবাদ মোকাবেলা ও মজলুমদের প্রতি সহযোগিতার প্রতীক। এ কারণে সোলাইমানি হত্যা একটি সন্ত্রাসী পদক্ষেপ। আইন অনুযায়ী এই হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব।
বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ এবং ইরানের বিচার বিভাগ ট্রাম্পের এই সন্ত্রাসী পদক্ষেপের শেষ দেখে নেবে বলে তিনি জানান।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী মার্কিন সেনারা হত্যা করে। জেনারেল সোলাইমানি ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সেদেশ সফরে গিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সরাসরি নির্দেশে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 