বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের কাছে ক্ষমা চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
বাংলাদেশের কাছে ক্ষমা চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত ছবি প্রকাশ করে সেখানে বাংলাদেশের নাম উল্লেখ করার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকর সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সংস্থাটি তাদের ভুলের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়। একই সঙ্গে ভবিষ্যতে এ বিষয়ে তারা সচেতন থাকবে বলে উল্লেখ করে।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে তা নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে সিরিয়ার ছবি সংযুক্ত করা হয়। কিন্তু ভুলবশত বাংলাদেশের নাম দেখা যায়।
বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশ নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্বীকার করছি যে, বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশের অন্তর্ভুক্ত নয়। বরং, মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অ্যামনেস্টি তাদের ওই বিজ্ঞাপনটি সংশোধন করে নিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 