শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ইসিতে যেতে না পেরে শাহবাগে বিক্ষোভ
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ইসিতে যেতে না পেরে শাহবাগে বিক্ষোভ
১০১১ বার পঠিত
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসিতে যেতে না পেরে শাহবাগে বিক্ষোভ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ঢাকার সিটি ভোটের তারিখ পেছানোর দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধায় থমকে গেছে শাহবাগেই।বাধা পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার টানা দ্বিতীয় দিনের মত শাহবাগ মোড় অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে।

বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থী-কমকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণার পাশাপাশি ঢাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তারা।

অবরোধ চলাকালে এক ব্যক্তি গাড়ি নিয়ে ওই সময় শাহবাগ মোড় পার হতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ওই ব্যক্তি তখন আগ্নেয়াস্ত্র বের করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অস্ত্র কেড়ে নিয়ে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঢাকার দুই সিটির ভোটের দিন ৩০ জানুয়ারি সরস্বতী পূজার মধ্যে পড়ায় ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে ডাকসুসহ বিভিন্ন সংগঠন।

কজন আইনজীবী এ দাবিতে হাই কোর্টে গেলেও আদালত মঙ্গলবার তা খারিজ করে দেয়। ফলে ভোটের তারিখ সেই ৩০ জানুয়ারিই থাকে।

এরপর মঙ্গলবার বিকাল থেকে প্রায় দুই ঘণ্টা শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সেখান থেকেই বুধবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়।

সে অনুযায়ী বুধবার বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী যোগ দেয় এই কর্মসূচিতে। ঘণ্টাখানেক তারা সেখানে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।

এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কোনো সিদ্ধান্তকে মেনে নিতে পারে না যাতে সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ ঘটে।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, “হাই কোর্টের কাঁধে বন্দুক রেখে আপনারা নিজেরা সাম্প্রদায়িক সিদ্ধান্ত নিলে এটা ছাত্র সমাজ মেনে নেবে না। নিবাচন কমিশন সাংবিধানিক এবং স্বাধীন প্রতিষ্ঠান। নিবাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিবাচন কমিশনকেই নিতে হবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন ঘেরাও করতে পদযাত্রা শুরু করেন। কিন্তু শাহবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ।

এরপর শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে বেলা ২টার দিকে গুরুত্বপূর্ণ ওই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা সেখানে তাদের বিক্ষোভ চলে।

বিকাল ৩টায় সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস।

তিনি বলেন, ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কমকর্তা-কমচারীদের সঙ্গে নিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেবেন তারা। এছাড়া একই দাবিতে ঢাকা শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না