বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৫
সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৫
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: সিরিয়ায় বুধবার বিমান হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬০ জন। উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী অধিকৃত অঞ্চলে এ হামলা চালানো হয়।১২ জানুয়ারি অস্ত্রবিরতি চুক্তি কার্যকর করার পরও এ হামলা চালানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের দাবি, অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তুরস্ক ও রাশিয়া। সিরিয়ার ইদলিব শহরের বাজার ও শিল্প এলাকায় ওই বিমান হামলা চালানো হয়। ধ্বংসস্তুপের নিচে মানুষ চাপা পড়ে আছে বলে খবর পাওয়া গেছে।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, হামরায় বেসামরিক লোকও মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আহলাম আলরাশেদ নামের এক শিক্ষক বলেন, ক্লিনিকে আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম। ৫০০ মিটারের মধ্যে বোমা ফেলেছিলে রুশ যুদ্ধবিমান। এতে ৫ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। চিকিৎসক পরীক্ষা করার আগেই আমি সন্তান নিয়ে পালিয়ে আসি। এখনো আমার সন্তান অসুস্থ।




৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত
স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান 