বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » সিটি করপোরেশনের হেল্পলাইন নম্বর চালু করবো- তাপস
সিটি করপোরেশনের হেল্পলাইন নম্বর চালু করবো- তাপস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘নির্বাচিত হলে আমি মেয়র হিসেবে নয়, ঢাকাবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই।বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বিজিবির তিন নম্বর গেট এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। ব্যারিস্টার তাপস বলেন, আমরা সিটি করপোরেশনের হেল্পলাইন নম্বর চালু করবো। হেল্পলাইনের মাধ্যমে ঢাকাবাসী যেকোনো সমস্যা এবং অভিযোগ জানাতে পারবেন।
হেল্পলাইনের মাধ্যমে তাদের সমস্যার সমাধান না হলে, সরাসরি মেয়রের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নগরবাসী। আর মেয়র তাৎক্ষণিক ওই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি সেবা প্রদানকারী সংস্থা।
সুতরাং এই সেবা প্রদানকারী সংস্থাকে ঢাকাবাসীর জন্য ২৪ ঘণ্টাই সেবা প্রদানে নিয়োজিত রাখবো। আমাদের প্রাণের ঢাকাকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলবো।
আমাদের সেবা সার্বক্ষণিক ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেবো। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাপস বলেন, আমাদের এই পুরান ঢাকার সমস্যা নিয়ে ইতোপূর্বে কেউ কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। আমাদের প্রথম পরিকল্পনা ঐতিহ্যবাহী পুরান ঢাকাকে নিয়ে। এখানে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন করে আমাদের ঐতিহ্যবাহী ঢাকাকে সচল করে তুলবো। পুরান ঢাকার বিষয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে।




জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল 