বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » নরেন্দ্র মোদির সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ
নরেন্দ্র মোদির সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।রাজধানী নয়াদিল্লিতে চলমান রেইজিনা সংলাপে আসা বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে বুধবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদও এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের আমন্ত্রণ পান।
হাছান মাহমুদের সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি তিনি লক্ষ্য করছেন, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।
দুপুরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। এর আগে মঙ্গলবার দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে সারা ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 