বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছে ধর্ষক- মজনু
আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছে ধর্ষক- মজনু
বিবিসি২৪নিউজ,আদালত প্রতিনিধি:ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছে আসামি মজনু।আজ বিকালে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের খাস কামরায় মজনুর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।প্রসঙ্গত, ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে সিরিয়াল রেপিস্ট মজনু। এ ঘটনার পরদিন ক্যান্টনমেন্ট থানায় করা মামলা দায়ের করা হয়।
পরে শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে ধর্ষক মজনুকে গ্রেফতার করে র্যাব।পরে মজনুকে সাতদিনের রিমান্ড নেয় পুলিশ।
মজনুর বাড়ি নোয়াখালির হাতিয়ার জাহাজমারা গ্রামে। বাবা ও স্ত্রী মারা গেছেন। বাড়িতে মা থাকলেও পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার। সে পেশায় ভবঘুরে হকার হলেও বিভিন্ন সময় চুরি ও ছিনতাই করতো।
একই সঙ্গে বিভিন্ন সময় সে মানসিক প্রতিবন্ধীসহ একাধিক গরিব ও ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।




মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 