শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরান সীমান্তে উড়ছিল ৬টি মার্কিন জঙ্গি বিমান
ইরান সীমান্তে উড়ছিল ৬টি মার্কিন জঙ্গি বিমান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের রাজধানী তেহরানের আকাশে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার সময় ইরান সীমান্তে অন্তত ৬টি মার্কিন জঙ্গিবিমান আকাশে উড়ছিল।
শুক্রবার মস্কোয় তার বার্ষিক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ কথা বলেন।তিনি বলেন, তার কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে, ওই সময় অন্তত ৬টি মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান ইরান সীমান্তের আকাশে উড়ছিল।
গত ৮ জানুয়ারি ভুলবশত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়। এ ঘটনায় তেহরান থেকে কিয়েভ হয়ে টরেন্টোগামী বোয়িং ৭৩৭ বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান। হতভাগ্য এসব মানুষের মধ্যে ১৪৭ জনই ইরানি নাগরিক। বাকি ২৯ জন ইউক্রেন, কানাডা, সুইডেন, আফগানিস্তান ও ব্রিটেনের নাগরিক ছিলেন।
ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আশপাশে মার্কিন সন্ত্রাসী বাহিনীর জঙ্গিবিমানের আনাগোনা বেড়ে যাওয়ার কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছিল। এ অবস্থায় ইউক্রেনের যাত্রীবাহী বিমান ইরানের একটি স্পর্শকাতর স্থাপনার আকাশে চলে আসায় ভুল করে সেটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার বক্তব্যে প্রকারান্তরে ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতির সত্যতা নিশ্চিত করলেন। সূত্র: প্রেসটিভি




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 