রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » আবারও বৃষ্টির পূর্বাভাস, আসছে শৈত্যপ্রবাহও
আবারও বৃষ্টির পূর্বাভাস, আসছে শৈত্যপ্রবাহও
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া সোমবারের পর থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।রবিবার (১৯ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, আগামীকাল সোমবার থেকে এ বৃষ্টি কমে যাবে। সোমবারের পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। সেটা শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।




মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 