শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রীকে কৌশলে গর্ভপাত
প্রথম পাতা » জেলার খবর » নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রীকে কৌশলে গর্ভপাত
১৪২২ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেত্রকোনায় ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রীকে কৌশলে গর্ভপাত

---বিবিসি২৪নিউজ,নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক কওমী মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। শিক্ষার্থীর অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে বর্তমানে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোয়াইল বাড়ি কওমী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার সেই আ. হালিম সাগর (৩৫) এর বিরুদ্ধে অভিযোগ উঠার পর থেকে সপরিবারে এলাকা থেকে পলাতক তিনি।নেত্রকোনা আধুনিক হাসপাতালের ওসিসি সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শিশুটি রোয়াইলবাড়ি কওমী মহিলা মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়তো। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার দুই সন্তানের জনক আ. হালিম সাগর গত প্রায় চার মাস পূর্বে শিশুটিকে ধর্ষণ করে। এই ব্যাপারে কাউকে বললে মেরে ফেলার হুমকি প্রদান করেন তিনি। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে সুপার তাকে গত দু’মাস পূর্বে কৃমিনাশক ঔষধ খাওয়ান। গত পরশুদিন পুনরায় শিশুটিকে কলা খাওয়ালে তার গর্ভপাত ঘটে। এরপর থেকে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এতে গুরুতর অসুস্থ হলে প্রথমে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায় এবং পরে গত রবিবার রাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করে।পরবর্তীতে আজ সোমবার সকালে ডাক্তার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং হাসপাতলের নারীবান্ধব পর্যবেক্ষকরা কাউন্সিলিং শুরু করেন। শিশুটির মা বেঁচে নেই। তার বাবা কেন্দুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিয়েছেন।এদিকে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, অভিযুক্ত সুপার এলাকা থেকে পলাতক রয়েছে। ওই সুপার জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চর আমতলা কোনাবাড়ী গ্রামের ফারুখ মিয়ার ছেলে। তিনি কয়েক বছর আগে রোয়াইলবাড়ি বাজার সংলগ্ন একটি কওমী মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সুপারের দায়িত্ব পালন করছিলেন।হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার অরএমও একরামুল হাসান বলেন, তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। এছাড়া মানসিক অবস্থার জন্য কাউন্সিলিং করছেন। কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গত রাত থেকে বাড়ি ছেড়ে সবাই পালিয়ে গেছে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প