শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » পশ্চিমবঙ্গে ‘সিএএ’-'এনআরসি’ হবে না, হুঁশিয়ারি মমতার
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » পশ্চিমবঙ্গে ‘সিএএ’-'এনআরসি’ হবে না, হুঁশিয়ারি মমতার
১৩২৫ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পশ্চিমবঙ্গে ‘সিএএ’-'এনআরসি’ হবে না, হুঁশিয়ারি মমতার

---বিবিসি২৪নিউজ,কলকাতা প্রতিনিধি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে ফের সুর চড়ালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এ রাজ্যে কিছুতেই সিএএ ও এনআরসি চালু হতে দেবো। প্রয়োজনে একাই প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামবো।

সিএএ এবং এনআরসি নিয়ে দেশ জুড়ে লাগাতার বিক্ষোভ-আন্দোলন চলছে। তার জোরালো আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। সিএএ নিয়ে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে এ দিন তিনি বলেন, ‘‘আপনারা এনআরসি নিয়ে চিন্তা করবেন না। আমি আপনাদের পাশে আছি। কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারবে না।’’ সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘সিএএ নিয়েও চিন্তা করবেন না। আমি বাংলার মানুষের পাশে আছি। এ মাটি আমাদের। বাইরের কে কী বলল, তা নিয়ে চিন্তা করতে হবে না।’’
এ দিন তার বক্তব্যে কোথাও বিজেপির নাম পর্যন্ত উল্লেখ করেননি মমতা। কিন্তু, বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির উত্থানের প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, ‘‘আমরা ভোটের সময় শুধুমাত্র পাহারাদার হিসেবে আসি না। আমি ৩৬৫ দিনের পাহারাদার। মানুষের বিরুদ্ধে কোনও কাজ আমি কোনও দিন করতে দেব না।’’

এনআরসি আটকাতে রাজ্যে এনপিআর-এর কাজ স্থগিত রাখা হয়েছে। সিএএ ও এনআরসি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই সম্প্রতি জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকও বয়কট করে পশ্চিমবঙ্গ। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রথমে ভেবেছিলাম ওটা সেন্সাস। কিন্তু পরে দেখলাম, বাবা-মায়ের নাম, জন্মস্থান, তার প্রমাণ, জন্মের প্রশংসাপত্র চাওয়া হচ্ছে। ওই প্রশংসাপত্র তো আমিও দেখাতে পারব না।সিএএ ও এনআরসি-র বিরোধিতা করলেও, এনপিআর নিয়ে কেন্দ্রের ওই বৈঠকে যোগ দিয়েছিল বহু রাজ্যই। সে কথা তুলে ধরে মমতা বলেন, ‘‘অনেকে প্রতিবাদ করেও বৈঠকে চলে গেল। কিন্তু, আমি যাইনি। আমি একলা চলব। একলাই প্রতিবাদ করব। কেউ পাশে না থাকলে একাই লড়ব। বাংলার সিএএ-এনআরসি হবে না।দিন কয়েক আগে সিএএ নিয়ে প্রতিবাদ জানানোয়, জেএনইউ-র মতো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির কর্মী-সমর্থকের বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র: আনন্দবাজার পত্রিকা



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না