মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরাকের মার্কিন দূতাবাসে পরপর ৩টি রকেট হামলায় আতঙ্ক!
ইরাকের মার্কিন দূতাবাসে পরপর ৩টি রকেট হামলায় আতঙ্ক!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মার্কিন দূতাবাসে পরপর ৩টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় মুহূর্তে বিপদ সংকেত বেজে ওঠে পুরো এলাকায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কোনো হতাহতের খবর না পাওয়া যায়নি। বাগদাদের গ্রিন জোন যেখানে একাধিক সরকারি অফিস এবং অন্যান্য অফিসও রয়েছে সেখানে পরপর তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ানের।গণমাধ্যমটি বলছে, তিনটি রকেট জাফারানিয়া জেলা যা মূলত বাগদাদের বাইরে। তিনটির মধ্যে দুটি রকেত মার্কিন দূতাবাসের একদম কাছে এসে পড়ে। সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সাইরেন। এই ঘটনায় এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দূতাবাস চত্বরে জরুরি সাইরেন বাজছে। সাম্প্রতিক সময়ে এই একই ঘটনা একাধিকবার ঘটেছে, সেই রেশ এখনও কাটেনি। শুরু হয়েছে ইরান-আমেরিকা সম্পর্কে টানাটানি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 