মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » রাখাইনে গণহত্যার কোনো প্রমাণ মেলেনি- মিয়ানমার
রাখাইনে গণহত্যার কোনো প্রমাণ মেলেনি- মিয়ানমার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়নকে গণহত্যা নয়, সেনাদের যুদ্ধাপরাধ বলে জানিয়েছে মিয়ানমার সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশন।সোমবার মিয়ানমারের দ্য ইনডিপেনডেন্ট কমিশন অব এনকোয়ারি বা আইসিওইর প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে।জাতিসংঘের সর্বোচ্চ আদালতে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে রায় ঘোষণার আগে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।গতকাল এক বিবৃতিতে কমিশন জানায়, ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানের সময় বৈশ্বিক বিভিন্ন পক্ষ গণহত্যার অভিযোগ তুললেও বাস্তবে এর আলামত মেলেনি। কমিশন এও মনে করে, অভিযানে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনে ‘যুক্তিসংগত কারণ’ থাকতে পারে।রাখাইনে রোহিঙ্গাদের ওপর কিছু সেনা সদস্য যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে। তারা নিরীহ মানুষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তবে এই অপরাধ কোনোভাবেই গণহত্যা হিসেবে বিবেচিত নয় বলে উল্লেখ করেছে আইসিওই প্যানেল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 