শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ভোটে আইনশৃঙ্খলার বিচ্যুতি হলে ছাড় নয়: সিইসি
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ভোটে আইনশৃঙ্খলার বিচ্যুতি হলে ছাড় নয়: সিইসি
৭৫০ বার পঠিত
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটে আইনশৃঙ্খলার বিচ্যুতি হলে ছাড় নয়: সিইসি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি ভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে কোনো বিচ্যুতি ঘটলে কাউকে ছাড়বো না।কঠোর শাস্তিমূলক ব্যবস্থ নেওয়া হবে। নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সভাপতির বক্তব্যে বুধবার বিকেলে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বৈঠকে উপস্থিত বিভিন্ন বাহিনীর প্রধানদের উদ্দেশে বলেন, আমি চাইনা কোনো অভিযোগ, অনিয়ম, বিচ্যুতি যেন আমাদের পর্যন্ত না আসে। ছোট-খাটো কোনো সমস্যা হলে স্ব স্ব বাহিনীর প্রধানদের মাধ্যমে নিষ্পত্তি করবেন। কোনো বিচ্যুতি হলে কাউকে ছাড়বো না। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবো।
তিনি বলেন, কোনো গাফিলতি হলে পুলিশ, বিজিবি, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আপনারা নিজেরাই তা সমাধান করবেন। কোনো বিচ্যুতি হলে সমাধান করবেন, যেন ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে, সে অবস্থা সৃষ্টি করতে হবে।সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নিষ্ঠা ও একাগ্রতা রয়েছে। আশাকরি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের সহায়তা পাবো। অতীতেও যেমন সহায়তা পেয়েছি, আশাকরি এবারও পাবো।
কে এম নূরুল হুদা বলেন, আমাদের কাছে প্রায়ই অভিযোগ আসে, কেন্দ্রে এজেন্ট নেই। আপনারা নিশ্চয় এজেন্টদের বাড়ি থেকে কেন্দ্রে আনবেন না। কিন্তু কেন্দ্র থেকে কোনো প্রার্থীর কোনো এজেন্টকে যেন কেউ বের করে দিতে না পারে।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে তিনি বলেন, আমাদের ইভিএম অনেক উন্নতমানের। এর মাধ্যমে ভুয়া ভোট দেওয়া সম্ভব নয়।
ঢাকার দুই সিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় নির্ধারণের এ বৈঠকে তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন বাহিনীর প্রধান, মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প