বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যায় আইসিজের অন্তর্বর্তী আদেশ আজ
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যায় আইসিজের অন্তর্বর্তী আদেশ আজ
বিবিসি২৪নিউজ,আান্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা মামলার অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন। গাম্বিয়ার বিচার মন্ত্রণালয় এক টুইট বার্তায় এই কথা জানিয়েছে।মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলছে এমন অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালের আগস্টে সেনা অভিযান শুরু হলে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এই পরিস্থিতিতে গাম্বিয়া আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে আইসিজের কাছে আবেদন করে।
এদিকে এই মামলা অনেক বছর ধরে চলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই অন্তর্বর্তীকালীন আদেশকে আইনি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে।অন্যদিকে মিয়ানমারের রাখাইনে কোনও গণহত্যা হয়নি বরং কয়েকজন সেনা যুদ্ধাপরাধ করে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশন (আইসিওই)।আইসিওই-এর তদন্তের পুরো প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি। তবে সোমবার মিয়ানমারের প্রেসিডেন্টের কাছে তদন্তের সারসংক্ষেপ জমা দিয়েছে কমিশন।




ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ভারতের কাছে এখন হাত পাতছে যুক্তরাষ্ট্র’
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু 