শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গণতন্ত্র সূচকে ১০ ধাপ পিছিয়ে গেল- ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গণতন্ত্র সূচকে ১০ ধাপ পিছিয়ে গেল- ভারত
৯২১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতন্ত্র সূচকে ১০ ধাপ পিছিয়ে গেল- ভারত

---বিবিসি২৪নিউজ,আান্তর্জাতিক ডেস্ক: বিশ্বে গণতন্ত্র সূচকে এক লাফে ১০ ধাপ পিছিয়ে গেল ভারত। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-র তথ্য অনুযায়ী, ২০১৯ সালে গণতন্ত্র সূচকে ভারতের স্থান বিশ্বে ৫১।২০১৮ সালে ৬.৯ পয়েন্ট নিয়ে ভারত ছিল ৪১ নম্বর স্থানে। ২০১৯ সালে ৭.২৩ পয়েন্ট নিয়ে আরও পিছিয়ে ৫১তম৷ যার নির্যাস, ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের নিরিখে শোচনীয়। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ভারত ‘ত্রুটিযুক্ত গণতন্ত্র।২০০৬ সাল থেকে এই সূচক মাপা শুরু হয়েছে। এবারই ভারতের র‌্যাঙ্ক সবচেয়ে খারাপ। ৫টি ক্যাটাগরির নিরিখে এই সূচক মাপা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া, সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা। ০ থেকে ১০-এর মধ্যে স্কোর বেধে দেওয়া হয়। এছাড়া পূর্ণ গণতন্ত্র, ত্রুটিযুক্ত গণতন্ত্র, হাইব্রিড গণতন্ত্র ও একনায়কতন্ত্র, এই চারটি বিভাগ রাখা হয়। তার মধ্যে ভারতকে ত্রুটিযুক্ত গণতন্ত্রের কোটায় রাখা হয়েছে।

২০১৪ সাল থেকেই ভারতের গণতন্ত্র সূচক কমতে শুরু করেছে। এর মধ্যে ২০১৬ সালে সামান্য বেড়েছিল। ২০১৪ সালে বিজেপি যখন ক্ষমতায় আসে, তখন ভারতের গণতন্ত্র সূচক ৭.৯২ ছুঁয়ে ছিল। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তারপরেই কমতে শুরু করে। ৭ পয়েন্টের নীচে এই প্রথম হলো।

রিপোর্টে বলা হয়েছে, ‘৩৭০ ধারা বাতিলের আগে জম্মু-কাশ্মীরে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছিল ভারত। সেখানে কারফিউ জারি, রেকর্ড সংখ্যক দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করে রাখা, হাজার হাজার কাশ্মীরিকে অনৈতিকভাবে গ্রেফতারের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। মোদি সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের সংখ্যালঘুদের একটা বড় অংশ।রিপোর্টে আরও বলা হয়েছে, নতুন নাগরিকত্ব আইনে ক্ষুব্ধ দেশের মুসলিম সমাজের বড় অংশ। বড় শহরগুলিতে বিক্ষোভ চলছে। পূর্ণ গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে চিলি, ফ্রান্স, পর্তুগাল। উদ্বেগের বিষয় হলো, বিশ্বের এক তৃতীয়াংশের বেশি দেশই একনায়কতন্ত্রের ক্যাটাগরিতে পড়েছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না