বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হচ্ছে ৩টি সীমান্ত হাট
বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হচ্ছে ৩টি সীমান্ত হাট
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে তিনটি বর্ডার হাট। দুই দেশের সীমান্তবর্তী মেঘালয় অঞ্চলে নতুন এই হাটগুলো চালু হবে। এছাড়া আরও নয়টি বর্ডার হাট চালুর জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে।ঢাকার ভারতীয় দূতাবাসের বাণিজ্যিক প্রতিনিধি প্রময়েশ বাসাল গণমাধ্যমকে জানান, দুদেশের মধ্যে অনুষ্ঠিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে আরও দিনটি হাট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। এই তিনটি হাটের অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। দেশ দুটির সীমান্তবর্তী মানুষদের জন্য আরও নয়টি বর্ডার হাট চালুর জন্য অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা রয়েছে। মোদির ঢাকা সফরের সময় ভিডিও কনফারেন্সের তিনটি বর্ডার হাটের উদ্বোধন হতে পারে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 