বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত
নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ছোড়া গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০ (এস) মেইন পিলার সংলগ্ন এলাকার নীলমারী বীলে।নিহতরা হলেন পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলী পাড়ার শুকরার মন্ডলের ছেলে সন্দিপ কুমার (২৪), উপজেলার কাঁটাপুকুর গ্রামের মৃত: জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত: খোদাবক্স মন্ডলের ছেলে মফিজ উদ্দিন (৩৮)।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আজ বৃহস্পতিবার ভোরে আসার পথে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পিছন দিক থেকে গুলি ছোড়ে। এ সময় বিএসএফের ছোড়া গুলিতে ভারতের ৮০০ গজ অভ্যন্তরে সন্দিপ কুমার ও কামাল হোসেন মারা যায়। আর বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে উপজেলার চকবিষ্ণপুর দিঘিপাড়া গ্রামের মফিজ উদ্দিন মারা যায়।
নওগাঁ ১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তবে গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছে আর দুইজন ভারতের অভ্যন্তরে মারা গেছে। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য ভারতের বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান তিনি।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 