পিরামিডের চেয়ে প্রাচীন জলাধারের সন্ধান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে আদিবাসীদের নির্মিত হাজার হাজার বছরের পুরনো বিশাল সংরক্ষিত জলাধার আবিষ্কার হয়েছে।সম্প্রতি প্রদেশটিতে দাবানলে বন উজাড় হয়ে জলাধারটি প্রকাশ হয়ে পড়ে। গবেষকরা বলছেন, জলাধার কাঠামোর বয়স মিসরের পিরামিডের চেয়ে বেশি।
জলাধারটির কিছু অংশ যখন প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছিল গত জুলাই মাসে, তখন ইউনেস্কো এটিকে বিশ্বঐতিহ্যের তালিকায় স্থান দেয়। দাবানলের ফলে জলাধারটি পূর্ণাঙ্গ প্রকাশ হয়ে পড়েছে। এটি ঘাস, লতাপাতার নিচে ঢাকা অবস্থায় ছিল। সিএনএনের খবর।
আদিবাসীদের ঐতিহ্য নিয়ে কাজ করা একটি সংস্থার প্রতিনিধি ডেনিস রোজ বলছেন, আগে মনে করা হয়েছিল জলাধারটি ছোট ধরনের। কিন্তু এটা ধারণার চেয়ে বড়।
এর কাঠামো তৈরি হয়েছে বিশাল বিশাল আগ্নেয় পাথর দিয়ে। জলাধারটি আদিবাসীরা চলাচলের পথ এবং একই সঙ্গে মাছ চাষে ব্যবহার করত। আগুনে জলাধারটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।





ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 