শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » তুরস্কে ৬.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১৮
তুরস্কে ৬.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১৮
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে দেশটির বহু বাড়ি ঘর ধসে পড়েছে। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসে। ভূমিকম্প কবলিত এলাজিগ প্রদেশের সিভ্রিস শহরে ৪০০ দলের বেশি উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।এদিকে মেলাহাট চান (৪৭) নামে ওই অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটি খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়ছিল, আমরা ভয়ে বাইরে পালিয়ে এসেছি। আগামী দিনগুলো শহরের বাইরে একটি ফার্মহাউসে কাটিয়ে দেবেন বলেও জানা তিনি।
এই শক্তিশালী ভূমিকম্প স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আঘাত হানে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংস্থা।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 