শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ভারত থেকে আর পিয়াজ আমদানি করবে না বাংলাদেশ
ভারত থেকে আর পিয়াজ আমদানি করবে না বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ভারত থেকে আর পিয়াজ আমদানি করবো না আমরা। তারা গত বছর আকস্মিকভাবে আগে না জানিয়ে পিয়াজ রফতানি বন্ধ করে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে সে কারণে এবার পিয়াজ আমদানি না করে দেশের কৃষকদের বেশি ভর্তুকি দিয়ে উৎপাদন বৃদ্ধি করে পেয়াজের চাহিদা পূরন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।তিনি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য সে দেশে বিভিন্ন সামগ্রী রফতানি আরও বৃদ্ধি করার পরিকল্পনা নেয়া হয়েছে। আশা করছি, কিছুটা বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে।
ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ড বৃদ্ধির ঘটনা বাড়ার ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব অনিয়মিত ঘটনা । এ সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে । আর এসবের কারণে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যে কোন প্রভাব পড়বে না।
আসন্ন রমজান মাসে সয়াবিন তেল আর চিনির কোন সংকট হবে না বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সয়াবিন তেল বর্তমানে যত আমদানি করা হচ্ছে তার তিন গুন আমদানির সকল ব্যবস্থা নেয়া হয়েছে। চিনি বিদেশ থেকে আমদানি করতে হবে না, দেশে উৎপাদিত সরকারি-বেসরকারি চিনি দিয়ে চাহিদা পূরণ করা যাবে বলে জানান সরকারের এই মন্ত্রী।




এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি
উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ
নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা 