শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » চিঁড়ে নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়া এত আলোচনা কেন?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » চিঁড়ে নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়া এত আলোচনা কেন?
৯৮৯ বার পঠিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিঁড়ে নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়া এত আলোচনা কেন?

---বিবিসি২৪নিউজ,দিল্লি প্রতিনিধি:চিঁড়ে নিয়ে ভারতের সামাজিক মাধ্যম এখন সরগরম। চিঁড়ে ভারতের অনেক রাজ্যেই জনপ্রিয় খাবার, বাংলাতেও তাই।কিন্তু এই চিরাচরিত খাবার খেতে গেলে কী এখন দুবার ভাবতে হবে?কারণ, কাউকে চিঁড়ে খেতে দেখলে ভারতের হিন্দু জাতীয়তাবাদী শাসকদল বিজেপির এক মন্ত্রী তাকে হয়তো বাংলাদেশী ভেবে বসতে পারেন।কৈলাশ বিজয়বর্গীয় নামে এই নেতা বলেছেন, তার বাড়িতে কাজ করতে আসা কয়েকজন শ্রমিককে তিনি ‘বাংলাদেশী’ বলে চিনে ফেলেছেন, কারণ তারা ‘পোহা’ খাচ্ছিলেন।

পোহা হচ্ছে চিঁড়ে দিয়ে তৈরি একরকম পোলাওয়ের মতো খাবার - যা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, ওড়িশা অথবা দক্ষিণের কর্ণাটকে জনপ্রিয় পোহা। অনেকটাই বাঙালীদের চিঁড়ের পোলাওয়ের মতো এই পোহা- তবে একটু ঝাল।বিজেপি নেতার এ মন্তব্যের পরই সরগরম হয়ে ওঠে ভারতের সোশ্যাল মিডিয়া।অনেকেই ব্যঙ্গ করে বলতে শুরু করেছেন, চিঁড়ে যে শুধু বাংলাদেশীরাই নন ভারতের নানা অংশের লোকেরাও খান - এই তথ্য তো মি. বিজয়বর্গীয়র অজানা থাকার কথা নয়।কারণ তিনি যে অঞ্চলের মানুষ, বিশেষ করে তার জন্ম এবং রাজনীতির শুরু যেখানে - মধ্যপ্রদেশের সেই ইন্দোর শহরে চিঁড়ে দিয়ে তৈরি ‘পোহা’কে একরকম জাতীয় খাদ্যই বলা যায়।

টুইটারে স্বপ্না মদন নামে একজন লিখেছেন, “আমি পাঞ্জাবী, আমি এখন পোহা খাচ্ছি, এর সাথে বাংলাদেশের কোন সম্পর্ক নেই। অনেকেই পোহা আর চিঁড়ের নানা খাবারের ছবিও পোস্ট করছেন, কেউ আবার বানিয়েছেন ছড়া!নূপুর রঞ্জন মিশ্র নামে একজন প্রশ্ন করেছেন, পোহা আবার কবে থেকে বাংলাদেশী খাবার হলো?চিঁড়ে যে ভারতের সব প্রান্তেই খাওয়া হয় - এই তথ্য তো মি. বিজয়বর্গীয়র অজানা থাকার কথা নয়। এমনকি মহাভারতেও চিঁড়ের কথা পাওয়া যায়। কৃষ্ণর কাছে চিঁড়ে নিয়ে গিয়েছিলেন সুদামা। মহাভারতের কাহিনী তো পশ্চিমভারতের।” বলছিলেন খাদ্য-গবেষক ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক পুষ্পেশ পন্থ।

“মি .বিজয়বর্গীয়র কথা যদি মানতে হয় তাহলে কৃষ্ণ বা সুদামাও বাংলাদেশী ছিলেন!” ব্যঙ্গ করে বলেন অধ্যাপক পন্থ।সকালবেলায় পোহা আর জিলিপি একসঙ্গে খেতে ভালবাসেন মধ্যপ্রদেশের মানুষ, তাই ডিশটার নামই হয়ে গেছে ‘পোহা-জলেবি’। যদিও খাবারটার উৎস অবশ্য ইন্দোর লাগোয়া মহারাষ্ট্রে।

সর্ষে আর জিরে ফোঁড়ন দিয়ে তাতে বেশ ভাল পরিমাণে কারিপাতা, পেঁয়াজ, লঙ্কা ভেজে নিয়ে তাতে ভেজানো চিঁড়ে ঢেলে দেওয়া হয়। তারপরে তাতে হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় পোহা। তাতে ছড়িয়ে দিতে হয় লেবুর রস।খাবারটার উৎস মহারাষ্ট্রে। সেখানে কান্দা - পোহা নামে পরিচিত চিঁড়ের এই খাবার। ছত্রপতি শিবাজীর সেনাপতি হোলকারদের মাধ্যমে পোহা ইন্দোরে আসে, আর সিন্ধিয়াদের হাত ধরে তা পৌঁছয় গোয়ালিয়ারে। আর এখন তো ভারতের নানা রাজ্যেই অতি জনপ্রিয় খাবার হয়ে গেছে এই পোহা,” বলছিলেন মি. পন্থ।

ইন্দোর বা মধ্যপ্রদেশের শহরে-গ্রামে - অলিতে গলিতে দেখা যায় চটজলদি খাবার এই ‘পোহা-জলেবি’র দোকান। শুধু মধ্যপ্রদেশ নয়, আজকাল অনেক নামী-দামী হোটেলেও সকালের জলখাবারের মেনুতে উঠে এসেছে এই পোহা।এমনকি অনেক বেসরকারী বিমানেও ইনস্ট্যান্ট পোহা পাওয়া যায়।তাই চিঁড়ে যে শুধু বাংলাদেশীরা খান না, এটা মি. বিজয়বর্গীয় ছোট বয়স থেকেই নিশ্চয়ই জানেন।মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বিবিসির- সংবাদদাতা সুরেইয়া নিয়াজি বলছিলেন, “মি. বিজয়বর্গীয় যে শহরে মন্তব্যটা করেছেন, সেখানকার মানুষের সকাল শুরু হচ্ছে পোহা-জলেবি ছাড়া, এটা ভাবাই যায় না। ইন্দোরেই সবথেকে ভাল পোহা হয়। কিন্তু সেই ইন্দোরেই কেন তিনি শ্রমিকদের চিঁড়ে দিয়ে বানানো পোহা খেতে দেখে তাদের বাংলাদেশী বলে মনে করলেন, এটা খুবই আশ্চর্যের।”

সামাজিক মাধ্যমেও ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন অনেকে। আবার আগামী সপ্তাহে হিন্দু বাঙালীদের যে সরস্বতী পুজো আছে, তার পরের দিন দেবী মূর্তির সামনে দই-চিঁড়ে দেওয়াটা একটা রীতি।কেউ মজা করে বলছেন, এবার তো তাহলে দেবীকে দই-চিঁড়ে দেওয়া যাবে না!

পুষ্পেশ পন্থের কথায়, “ধনীরাও আজকাল পোহা খায় ঠিকই, কিন্তু চিঁড়ে আদতে গরীব মানুষের সকালের খাদ্য। আর কিছু যোগাড় না করতে পারলে শুধু জল দিয়েই চিঁড়ে খেয়ে নেয় তারা। রুটির দাম বেশি, আর তার সঙ্গে ডাল বা সব্জি কিছু একটা লাগেই। এভাবে গরীব মানুষের খাবার নিয়ে বাংলাদেশী বলে অপমান করার অধিকার কারও নেই।

তবে সমালোচনা শুরু হওয়ায় মি, বিজয়বর্গীয় এখন বলছেন, যে তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।তবে সত্যিই তার বাড়িতে কাজ করতে আসা শ্রমিকদের মধ্যে কেউ বাংলাদেশী ছিলেন কী না, নাকি তিনি সেটা অন্য কোনও কারণে বলেছেন, সেটা খুঁজে বার করতে কাজে নেমে পড়েছে মধ্য প্রদেশের কংগ্রেস সরকার।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প