শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » দুই ছাত্রকে ধর্ষণ, গ্রেপ্তার আ. লীগের নেতা
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » দুই ছাত্রকে ধর্ষণ, গ্রেপ্তার আ. লীগের নেতা
১১৮৯ বার পঠিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই ছাত্রকে ধর্ষণ, গ্রেপ্তার আ. লীগের নেতা

---বিবিসি২৪নিউজ,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় দুই স্কুলছাত্রকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা শেখ শহিদুল ইসলাম (৪৮) ও তাঁর দোকানের কর্মচারী মোহাম্মদ নওশাদকে (২২) আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ ওই দুজনকে আটক করে। গত শুক্রবার সকালে তাঁদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক ছাত্রের মা।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুলের দোকান রয়েছে উপজেলা পরিষদের সামনে। গত বুধবার সন্ধ্যায় দশম শ্রেণির দুই ছাত্রকে তিনি ওই দোকানে নিয়ে যান। সেখানে তাদের অচেতন করে ধর্ষণ করেন তিনি ও দোকানের কর্মচারী নওশাদ। সেখান থেকে রাতে কৌশলে এক ছাত্র পালিয়ে যায়। আরেক ছাত্রকে দোকানের ভেতরে আটকে রেখে চলে যান তাঁরা। পালিয়ে আসা ছাত্রটি তার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ঘটনাটি জানায়।

তারা বৃহস্পতিবার দুপুরে দোকানের তালা ভেঙে অপর ছাত্রকে উদ্ধার করে।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তারা বৃহস্পতিবার রাতে শহিদুল ও নওশাদকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আটক হওয়া দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।এদিকে ওই দুই ছাত্র অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল শনিবার সকালে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার আদালতে তাদের ২২ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না