আতিকের জন্য ভোট চাইলেন মেয়ে- বুশরা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের জন্য ভোট চেয়েছেন তার একমাত্র মেয়ে বুশরা আফরিন।রোববার সকালে গুলশানের একটি অভিজাত হোটেলে আতিকের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তৃতায় বাবার জন্য ভোট চান বুশরা।
বুশরা আফরিন বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা রয়েছে আমার বাবার। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। কখনও লুঙ্গি, কখনও গেঞ্জি পরে গান গেয়ে পোষা প্রাণীর সঙ্গে খেলা করেন। আবার কখনও ছোটদের সঙ্গে ক্রিকেট খেলতে মাঠে নেমে যাচ্ছেন। বাবা আসলে এমনই। কাজের প্রতি মনোযোগী এই মানুষটি আমার বিয়ের ঘরোয়া অনুষ্ঠানেও খুব একটা সময় দিতে পারেননি। তার কাছে দায়িত্বটাই আগে।’
আতিকের দায়িত্ববোধের প্রশংসা করে বুশরা বলেন, সৎ, ব্যক্তিত্ববান, জবাবদিহিতায় বিশ্বাসী একজন মানুষ আমার বাবা। তার প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করেন তিনি।আমার বাবা আমাকে ছাড়া আর কাউকে আমার মতো ভালোবাসে না। তিনি যে রকম আমার বাবা, সে রকম একজন নগরপিতাও’-যোগ করেন বুশরা।
মেয়ের মুখে প্রশংসা শোনার পর চেয়ার থেকে উঠে এসে মেয়েকে জড়িয়ে ধরেন ঢাকার সাবেক এ নগরপিতা। মেয়ের কপালে চুমু খান ও আদর করেন আতিক। বাবা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।





আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ 