রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » সিটি ভোটে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ
সিটি ভোটে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ
বিবিসি২৪নিউজ,আদালত প্রতিনিধি: ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জসহ ভোট স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। রবিবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী ১ ফেব্রæয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা রইল না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইয়াসিন খান ও শানজানা ইয়াসিন খান।
ভোটার তালিকা হালনাগাদ না করায় সিটি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার রিট করা হয়েছিলো। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পাঁচজনকে বিবাদী করা হয়।




মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 