সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এগুলো ধর্তব্যের বিষয় নয়- সিইসি
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এগুলো ধর্তব্যের বিষয় নয়- সিইসি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা বলেছেন, সামান্য কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এগুলো ধর্তব্যের বিষয় নয়। এতো বড় একটা নির্বাচন, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এখন পর্যন্ত পরিবেশ ভালো।সোমবার সকালে সেন্ট্রাল উইমেন্স কলেজে ডেমোনেস্ট্রেটরদের প্রশিক্ষণ দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তিনি বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, বিধায় ভোটাররা ভোট দিতে আসবে। অন্যবার প্রতিদ্বন্দ্বিতা থাকতো না, বা মাঝপথে বর্জন করতো, সে জন্য ভোটার কম থাকতো।
সিইসি আরও বলেন, ইভিএম নতুন প্রযুক্তি, বিধায় এর বিষয়ে কিছুটা জড়তা আছে। সেজন্য পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ‘মক’ ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে ভোটাররা ইভিএমের বিষয়ে অভ্যস্ত হয়ে উঠবে।ইভিএম নিয়ে কিছু রাজনৈতিক দলের বিরোধিতার বিষয়ে সিইসি বলেন, তারা কেন বিরোধিতা করছেন তা তিনি বলতে পারবেন না। তবে নির্বাচন হয়ে গেলে তারা বুঝতে পারবে। ইভিএম নিয়ে তাদের ভুল ভাঙ্গবে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 