সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সাবলিড » স্বাধীনতা বিরোধীদের নামযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হবে- শিক্ষামন্ত্রী
স্বাধীনতা বিরোধীদের নামযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হবে- শিক্ষামন্ত্রী
বিবিসি২৪নিউজ,আশরাফ আলী: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমপিওভুক্তির জন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে, এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নামের সঙ্গে বিতর্কিত কিংবা স্বাধীনতাবিরোধী কোন ব্যক্তির নামের সম্পৃক্ততা রয়েছে, সেই সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজকের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মোছা. শামীমা আক্তার খানমের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে এবং যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোন প্রতিষ্ঠানে এখনও বিতর্কিত ব্যক্তিদের নাম রয়েছে। এসময় সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।




ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। 