মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » অস্ত্র উৎপাদনে রাশিয়াকে পেছনে ফেলে প্রথম স্থানে- চীন
অস্ত্র উৎপাদনে রাশিয়াকে পেছনে ফেলে প্রথম স্থানে- চীন
বিবিসি২৪নিউজ,জীবন মুরাদ: এবার রাশিয়াকে পেছনে ফেলে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশের অবস্থান কেড়ে নিলো। স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সোমবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। ২০১৭ সালের বার্ষিক রিপোর্টকে স্টকহোমভিত্তিক সংস্থাটি সংশোধন করে এ তথ্য জানিয়েছে।ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট আগের রিপোর্টে চীনা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোকে বাদ রেখেছিল। এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট তথ্য ছিল না। ফলে রাশিয়াকে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে রেখেছিল। আমেরিকা যথারীতি বিশ্বের এক নম্বর অস্ত্র উৎপাদনকারী দেশেরই তালিকায় রয়েছে।স্টকহোমভিত্তিক সংস্থাটি ২০১৭ সালের রিপোর্টে বলেছে, চীনের চারটি তালিকাভুক্ত কোম্পানি ৫,৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ওই বছর রাশিয়া বিক্রি করে ৩,৭৭০ কোটি ডলারের অস্ত্র। এবছর বিশ্বের যে দশটি কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করেছে তার ভিতরে চীনা কোম্পানি ছিল তিনটি। ওই বছর বিশ্বের বড় দশটি অস্ত্র কোম্পানি ২৮ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 