মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » চীন থেকে বাংলাদেশিরা ফিরতে পারবেন ১৪ দিন পর
চীন থেকে বাংলাদেশিরা ফিরতে পারবেন ১৪ দিন পর
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: চীনে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেখান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দেশে আনার জন্য বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে তৎপরতাও শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।তবে করোনাভাইরাসের কারণে চীন থেকে বাংলাদেশিদের ফিরতে আরও ১৪ দিন লাগবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ১৪ দিন পর্যন্ত উহানে কাউকে প্রবেশ করতে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার চীনের বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকাকে এই তথ্য জানানো হয়েছে।সোমবার চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস আক্রান্ত এলাকা উহান থেকে আগামী দুই সপ্তাহ কোনো বিদেশি নাগরিককে ছাড়বে না দেশটি। একইসঙ্গে সেখানে কোনো বিদেশিকে যেতেও দেওয়া হবে না। ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যেই এই ব্যবস্থা নিয়েছে দেশটি।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 