শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » চালের দাম বাড়ায় সরকার উদ্বিগ্ন নয় কেন?
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » চালের দাম বাড়ায় সরকার উদ্বিগ্ন নয় কেন?
১৬১৭ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চালের দাম বাড়ায় সরকার উদ্বিগ্ন নয় কেন?

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিনিধি:সম্প্রতি দেশের বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। সরকার অবশ্য বলছে, দাম বাড়েনি। যদি বেড়ে থাকে তা বেড়েছে খুচরা বাজারে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর দাম বাড়লে তা বেড়েছে চিকন চালের। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এজন্য সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়।রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, গত এক মাসে চালের দাম বেড়েছে কেজিতে ৭ টাকার বেশি। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকরা চালের দাম বাড়িয়েছে। এ কারণেই পাইকারি ব্যবসায়ীদের বেশি দামে কিনতে হচ্ছে। তারই প্রভাব পড়েছে খুচরা বাজারে।

বাজার বিশ্লেষণে করে দেখা গেছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে চিকন চাল বিশেষ করে মিনিকেটের কেজি ছিল ৪৫ টাকা। বর্তমানে সেই চাল বিক্রি হচ্ছে ৫২-৫৩ টাকা কেজিতে। এছাড়া সাধারণ মানের মিনিকেট ও নাজির শাইল চালের কেজি ছিল ৪৫ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকায়।টেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে পাঁচ শতাংশ। ফলে বর্তমানে এক কেজি চিকন চালের দাম দাঁড়িয়েছে ৫০-৬০ টাকা। অপরদিকে মোটা চাল বিক্রি হচ্ছে ৩৩-৩৫ টাকা কেজিতে।

টিসিবি সূত্রে জানা গেছে, গত এক মাসে সাধারণ মানের মিনিকেট ও নাজিরশাইল চালের মূল্য বেড়েছে ১১.৫৮ শতাংশ। আর চিকন চালের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আগামী ২-৩ মাসের মধ্যে চালের দাম কমবে। বর্তমানে মিনিকেট চালের ৫০ কেজির বস্তার দাম দুই হাজার ৩৫০ টাকা, যা একমাস আগেও বিক্রি হয়েছে দুই হাজার ১৫০ টাকায়। পাইকারি বাজারে মিনিকেট চাল ৪৮-৪৯ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এই চাল বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকায়।এ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘চালের দাম আসলে বাড়েনি। যদি বেড়েও থাকে চিকন চালের দাম কেজিতে ২-১ টাকা বেড়েছে। এতে নিম্নআয়ের মানুষের তো কোনও সমস্যা হচ্ছে না। তারা তো চিকন চাল খায় না, মোটা চাল খায়। মোটা চালের দাম তো বাড়েনি।’

অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, বাজারে মনিটরিং চলছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

চালের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে জয়পুরহাটের চাল ব্যবসায়ী মোসলেম উদ্দিন বলেন, ‘চিকন চালের দাম বেড়েছে। কারণ আমাদের বেশি দামে ধান কিনতে হচ্ছে। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনছি বলে এতে কৃষক লাভবান হচ্ছেন।’রাজধানীর বাবুবাজার-বাদামতলী চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিজামউদ্দিন জানিয়েছেন, পাইকারি ও খুচরা বাজারে চিকন চালের দাম সামান্য বেড়েছে। মিলাররা কিছুটা বেশি দাম দিয়ে ধান কিনছে বলে বেড়েছে চিকন চালের দাম। তবে মোটা চালের দাম বাড়েনি। চিকন চাল ধনী মানুষরা খায়। এতে সমস্যার কিছু নাই।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। কোথাও অনিয়ম ধরা পড়লে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অযৌক্তিক মুনাফা আদায়ের সুযোগ নেই।আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং টিসিবি নিয়মিত বাজার মনিটরিং করছে। এরা শুধু চাল নয়, সব ধরনের নিত্যপণ্যের বাজারেই খোঁজখবর নিচ্ছে।



এ পাতার আরও খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী
তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন? তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান: ভারতীয় সংবাদমাধ্যম শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান: ভারতীয় সংবাদমাধ্যম
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার  মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি?

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না