শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রী বললেন কালো চশমা পরো, আর আমার মোবাইল নম্বর রাখো- আতিক
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রী বললেন কালো চশমা পরো, আর আমার মোবাইল নম্বর রাখো- আতিক
১১২২ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী বললেন কালো চশমা পরো, আর আমার মোবাইল নম্বর রাখো- আতিক

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:দুর্নীতির বিরুদ্ধে নিজের সুদৃঢ় অবস্থানের কথা তুলে ধরতে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে যখন দায়িত্ব দিয়েছেন, তখন বলেছেন– কালো চশমা পরো, আর আমার মোবাইল নম্বর রাখো। যেই দুর্নীতি করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।পরে সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাকে চাকরিচ্যুত করে আমি প্রধানমন্ত্রীকে জানাই। প্রধানমন্ত্রী আমাকে ওয়েলডান বলে সামনে এগিয়ে যেতে বলেন। এটিই শেখ হাসিনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ।আজ দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্তসহ সিনিয়র সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

ডিএনসিসির ওই কর্মকর্তার চাকরি যাওয়া প্রসঙ্গে সাবেক মেয়র আতিক বলেন, আমি একদিন সিটি কর্পোরেশনের সভায় বলেছিলাম– হোল্ডিং ট্যাক্স মানুষ বাসায় বসে অনলাইনের মাধ্যমেই দিতে পারবেন। কিন্তু ওই কর্মকর্তা বলেছিলেন– ‘স্যার তা সম্ভব নয়।’ তখনই আমার সন্দেহ জাগে। আমি তার ফাইল খুঁজে বের করি। জানতে পারি, তিনি একটি বড় রাজনৈতিক দলের নেতা। আমি খবর নিয়ে জানতে পারি, ঢাকায় তার ৮-১০টি বাড়ি আছে। পরে তার ফাইল দেখে জানতে পারি আয়ের উৎস। হোল্ডিং ট্যাক্সের যে টাকা আসে, অর্ধেক টাকা নিজের পকেটে নিয়ে বাকি অর্ধেক সরকারি কোষাগারে দিতেন তিনি। আমি যখন তাকে চাকরিচ্যুত করতে চাইলে অনেকে বলেন– ‘স্যার এটি আপনি পারবেন না।’ তখন বলেছি– আমি এর শেষ দেখে ছাড়ব।মেয়র আতিক বলেন, তাকে চাকরিচ্যুত করে প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাই। তিনি সাধুবাদ জানান।

মেয়র থাকাকালে নিজের কর্মকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, আমি দায়িত্ব নেয়ার আট দিনের মাথায় এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড হয়। এর কিছু দিন পর ডেঙ্গু মহামারী আকার ধারণ করে। এই মহামারী ঠেকাতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।সিটি নির্বাচনে সব ভোটারের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটার যত বেশি আসবেন, তত বেশি ব্যবধানে নৌকার জয় হবে।



এ পাতার আরও খবর

ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

আর্কাইভ

ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক