মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » দেশে করোনাভাইরাসের রোগী নেই- স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাভাইরাসের রোগী নেই- স্বাস্থ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:চীনসহ বেশ কয়েকটি দেশে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস বাংলাদেশে এখনও আসেনি। বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যেখানে চীনারা থাকেন, সেখানে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চীন থেকে আসা নাগরিকদের দুই স্তরে মনিটরের ব্যবস্থা করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আপাতত চীনে অপ্রয়োজনীয় কাজে না যাওয়ার জন্য বাংলাদেশিদের অনুরোধ করেন। বলেন, এখনও এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে জ্বর ও সর্দি কাশি হলে হাসপাতালে যাওয়ার অনুরোধ করেন তিনি।তিনি সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কোনো রোগী পাওয়া গেলে মন্ত্রণালয়কে জানাতে বলেন।জাহিদ মালেক বলেন, চীনের উহানে ৩০০ ছাত্রছাত্রী আছে, তারাও আক্রান্ত হয়নি, নিরাপদ আছে।সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 