শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরাক থেকে মার্কিন বাহিনী চলে যাক, তা চায় না- সৌদি আরব
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরাক থেকে মার্কিন বাহিনী চলে যাক, তা চায় না- সৌদি আরব
৯২২ বার পঠিত
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরাক থেকে মার্কিন বাহিনী চলে যাক, তা চায় না- সৌদি আরব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন বাহিনী ইরাক ছেড়ে চলে যাক, তা চায় না সৌদি আরব। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কমে যেতে পারে বলে উপসাগরীয় প্রভাবশালী দেশটির আশঙ্কা।সোমবার সংবাদমাধ্যম সিএনএনকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদি এমন কথা বলেছেন।

তিনি বলেন, এ অঞ্চলে মার্কিন উপস্থিতি জঙ্গি গোষ্ঠী আইএসকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নতুন করে জেগে উঠতে পারছে না।

রিয়াদের নির্ভরযোগ্য মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র বারবার নিজেকে প্রমাণ করেছে জানিয়ে প্রিন্স ফয়সাল বলেন, ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রেও এমনটি ঘটছে।সৌদি আরবে বর্তমানে তিন হাজার মার্কিন সেনা সদস্য রয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগনের সঙ্গে আমরা ভালো মতোই কাজ করছি। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আমরা সহায়তা করছি।

চলতি মাসের শুরুতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাক থেকে মার্কিন সেনা বিতাড়ণের দাবি তীব্রতর হচ্ছে।

ইরাক ছেড়ে তাদের চলে যেতে দাবি জানিয়ে শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। ইরাকে বর্তমানে পাঁচ হাজারের মতো মার্কিন সেনা রয়েছে।

সোলাইমানিকে হত্যার পর মার্কিন বাহিনীর বহিষ্কারে ইরাকের পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে। কিন্তু সেনা সরিয়ে নেয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

প্রিন্স ফয়সাল বলেন, মার্কিন বাহিনী প্রত্যাহার করা হলে আইএসের ফিরে আসার ঝুঁকি বাড়বে।

সোলাইমানির ওপর হামলায় যুক্তরাষ্ট্র নিজের বৈধ আত্ম-সুরক্ষার পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।এছাড়া ইরানি জেনারেলকে হত্যায় মধ্যপ্রাচ্য আরও নিরাপদ হয়েছে বলে যে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও করেছেন, তাতে তিনিও তিনি একমত। তবে এই হামলার পরেও ইরানের আচরণে কোনো পরিবর্তন আসছে বলে মনে করছেন না প্রিন্স ফারহান।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না