শিরোনাম:
●   আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ●   বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি ●   সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান ●   হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড ●   ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ●   বিশ্ববাজারে তেলের দাম কত কমল ●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » জেরুজালেম বাদ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: আব্বাস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » জেরুজালেম বাদ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: আব্বাস
৮৪৭ বার পঠিত
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেরুজালেম বাদ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: আব্বাস

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের লক্ষ্যে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ উপস্থাপন করেছেন।হোয়াইট হাউসে তিনি মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে তার একপেশে এই আপস প্রক্রিয়া উপস্থাপন করেন। খবর আনাদোলুর।তথাকথিত এ মার্কিন শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া তিনি কখনই এ পরিকল্পনা মানবেন না।মঙ্গলবার ওই একপেশে পরিকল্পনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় ঐতিহাসিক জেরুজালেম আল-কুদস শহরকে ইসরাইলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।এ ছাড়া জর্দান নদীর পশ্চিমতীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের বহু মুসলিম দেশ ট্রাম্পের এই একতরফা বা বর্ণবাদী পরিকল্পনার বিরোধিতা করেছে।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরও বলেছেন, আমি হাজারবার বলেছি– এ পরিকল্পনা মানি না, মানি না, মানি না।

কথিত ডিল অব দ্য সেঞ্চুরি উপস্থাপনের পর ডোনাল্ড ট্রাম্প মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার জন্য তাকে টেলিফোন করলেও তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে রাজি হননি।

মাহমুদ আব্বাস বলেছেন, যে পরিকল্পনায় জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা নেই, সে পরিকল্পনা তিনি মেনে নেবেন না।

৮৪ বছর বয়সী এ ফিলিস্তিনি নেতা বলেন, ফিলিস্তিনি জনগণের কাছে একজন ‘বিশ্বাসঘাতক’ হিসেবে পরিচিত হয়ে তিনি কবরে যেতে চান না।তিনি বলেন, জেরুজালেম বিক্রি করার জিনিস না। পবিত্র এ ভূমি ছাড়া কোনোভাবেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে পারে না।ট্রাম্পের ওই পরিকল্পনা প্রকাশের সঙ্গে সঙ্গে ফিলিস্তিন ও জর্ডানে কয়েকটি শহরে এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ লোকজন।



এ পাতার আরও খবর

আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া

আর্কাইভ

আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের