বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না- শিক্ষামন্ত্রী
প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না- শিক্ষামন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ছেলে-মেয়েরা যাতে সুস্থভাবে, সুন্দরভাবে, মনযোগ দিয়ে পড়াশোনা করে, পরীক্ষার প্রস্তুতি নেয়-সেদিকে যত্নবান হোন। বড় পরিসরের এই পাবলিক পরীক্ষায় সন্তানদের পড়ালেখার সঙ্গে অনৈতিক কোনো কিছু যুক্ত করবেন না।বুধবার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে।এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে। গত বছরের মতো এবারও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটবে না। তাই প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আমাদের সকল বোর্ড সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এবার অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দর পরিবেশে, নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 