বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » রাজবাড়ীতে এসআই হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
রাজবাড়ীতে এসআই হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
বিবিসি২৪নিউজ,রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ।
এসআই মো. আবদুর রাজ্জাকের কর্মস্থল ছিল নারায়ণগঞ্জ জেলার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। তাঁর বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামে। ২০১১ সালে তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসে খুন হন।আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের ঘটনায় আবদুর রাজ্জাককে ২০১১ সালের ১০ নভেম্বর হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পরের দিন তাঁর স্ত্রী রোকেয়া রাজ্জাক ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। উভয় পক্ষের সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন। রায়ে মামলার ১৬ আসামির মধ্যে নয়জনকে খালাস দিয়েছেন আদালত।দণ্ড পাওয়া সাতজন হলেন রবিউল ইসলাম, জিরুল, আকমল শেখ, কুদ্দুস, বুলু, জালালউদ্দিন, ডালিম ও তপন। তাঁরা সবাই রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বাসিন্দা।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীর পরিবারের সদস্যরা। নিহত এসআইয়ের ভাতিজা গোলাম নবী বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।




পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তেঁতুলিয়া তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে
দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে গোলাগুলি
খাগড়াছড়িতে নিহত ৩, গুইমারায় থমথমে পরিস্থিতি
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক 