১৬ মার্চ বাংলাদেশে আসছেন- মোদি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:আগামী ১৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তার এ সফর। ভারতীয় প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
মোদি এমন সময়ে বাংলাদেশ সফরে আসছেন যখন ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং আসামের নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বিক্ষোভ চলছে। এ দুটি বিষয়ে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।প্রতিবেদনে আরও বলা হয়, গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের পর বাংলাদেশের তিনজন মন্ত্রী বিভিন্ন কারণ দেখিয়ে ভারত সফর বাতিল করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, সিএএ এবং এনআরসি সত্ত্বেও মোদির এই সফর দুই দেশের সম্পর্কের দৃঢ়তার দিকে ইঙ্গিত দেয়।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 