শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল » আপনার কোন তথ্যগুলো গোপন রাখবেন জেনে নিন?
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল » আপনার কোন তথ্যগুলো গোপন রাখবেন জেনে নিন?
১৯১৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আপনার কোন তথ্যগুলো গোপন রাখবেন জেনে নিন?

---বিবিসি২৪নিউজ,লায়লা হক:কয়েক দিন আগে কেনাকাটা করতে গিয়েছিলেন মিরপুরের বাসিন্দা ফারজানা খালিদ। তিনি বলেন, সেখানে কয়েকটি দোকানে কেনাকাটার পর ফোন নম্বর একটি বইয়ে লিখে দিতে বলা হয় তাকে। যা তাকে কিছুটা অবাক করলেও সেটিকে পাত্তা না দিয়ে নম্বর লিখে দিয়েছেন তিনি।তবে তিনি অবাক হতে শুরু করেন যখন কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তার নম্বরে বিভিন্ন সুযোগ এবং অফারের ক্ষুদে বার্তা আসতে থাকে। মিসেস খালিদ বলেন, সেসব জায়গা বা প্রতিষ্ঠান থেকে কখনো কোন ধরণের কেনাকাটা বা সেবা নেননি তিনি।কয়েক দিন আগে চালডাল ডট কম থেকে আমার কাছে একটি মেসেজ আসে। কিন্তু সেখান থেকে কখনো কিছু কেনাকাটা করি নাই। আবার মোহাম্মদপুরের লিংজার্ড নামে একটা পার্লার থেকে একটা প্যাকেজ অফারের মেসেজ আসে। ওইখানে তো আমি কখন যাই-ই নাই,” বলেন মিসেস খালিদ।

এ ধরণের অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। অর্থাৎ ফোন নম্বর ব্যক্তিগত তথ্য হওয়া সত্ত্বেও তা আর গোপন রাখা যাচ্ছে না।

আবার নতুন কোন ধরণের অ্যাপ ব্যবহার শুরুর সময় যে চুক্তিপত্র দেয়া হয়ে থাকে, সেগুলো ভালোভাবে না পড়েই সব কিছুতে অনুমোদন দিয়ে দেয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে।

প্রশ্ন দেখা দিয়েছে যে, গোপনীয়তা সম্পর্কে আসলে মানুষের মধ্যে কতটা সচেতনতা রয়েছে?

সচেতনতা কতটুকু রয়েছে?

মিসেস খালিদ জানান, এর আগে নাম, পরিচয় বা ঠিকানা, ফোন নম্বর এসব বিষয় গোপন রাখার বিষয়ে তেমন সতর্ক ছিলেন না তিনি।

“এগুলো গোপন রাখার মতো কিনা তা আমার মাথায় কখনো আসে নাই,” তিনি বলেন।

গোপনীয়তার বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষক ড. সুমন রহমান বলেন, অনেক ওয়েবসাইট এবং অ্যাপ ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দেয়। যার কারণে তৃতীয় পক্ষে এসব তথ্য নিয়ে ই-মেইল অ্যাড্রেস এবং ফোন নম্বরে পুশ করতে থাকে।

তিনি বলেন, “এই পক্ষগুলো যে আপনার ব্যক্তিগত তথ্যগুলো সংরক্ষণ করছে না তার কোন প্রমাণ নেই। কারণে এগুলো যে পর্যায়ে ঘটে সেখানে ইউজার বা ব্যবহারকারীরা পৌঁছাতে পারে না।”

এ বিষয়গুলো নিয়ে সচেতনতা একটি শ্রেণীর মধ্যে তৈরি হওয়া শুরু হলেও বেশিরভাগ মানুষ এ বিষয়ে সচেতন নয় বলে জানান মিস্টার রহমান।

“বিরাট জনগোষ্ঠী প্রাইভেসি নিয়ে মাথা ঘামায় না। তাদের তথ্য যে সংবেদনশীল হতে পারে এ বিষয়টি তাদের মাথায় খুব ধীরে ধীরে আসছে,” বলেন তিনি।
গোপনীয়তার অধিকার সম্পর্কে আইন কী বলে?

বাংলাদেশের সংবিধানের ৪৩ নম্বর ধারা অনুযায়ী ব্যক্তির গোপনীয়তার অধিকার মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচিত।

অর্থাৎ নাগরিক হিসেবে ব্যক্তিগত তথ্য গোপন করার পূর্ণ অধিকার রয়েছে মানুষের।

এছাড়া তথ্য অধিকার আইনের ৭ এর (জ) ও (ঝ) নম্বর ধারা অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য দেয়া বাধ্যতামূলক নয়।

এসব ধারায় বলা হয়েছে যে, কোন ব্যক্তির তথ্য প্রকাশের ফলে তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয়।

আরেকটি ধারায় বলা হয়েছে যে,কোন তথ্য প্রকাশের ফলে কোন ব্যক্তির জীবন বা শারীরিক নিরাপত্তা বিপদাপন্ন হতে পারে এমন কোন তথ্য চাওয়া যাবে না।

এসব তথ্যের মধ্যে রয়েছে ব্যক্তির নাম, ঠিকানা, রোগীর ব্যক্তিগত তথ্য ইত্যাদি। এসব তথ্য কারো অনুমতি ছাড়া দেয়া যাবে না।

এ বিষয়ে আইনজীবী মনজিল মোর্শেদ বলেন, ব্যক্তিগত গোপনীয়তা বলতে যা বোঝায় সেটি হলো কোন ব্যক্তি তার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে রাখতে পারবে, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটি আইন দিয়ে নিশ্চিত করা আছে।

“তবে যদি তার বিরুদ্ধে কোন অপরাধ করার অভিযোগ ওঠে এবং তদন্তের দরকার হয় তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা খতিয়ে দেখতে ব্যক্তিগত তথ্য জানতে চাইতে পারবে,” তিনি বলেন।কী কী তথ্য গোপন রাখার অধিকার রয়েছে?

বাংলাদেশে ২০০৬ সালের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন রয়েছে সেটি অনুযায়ী, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া ইলেকট্রনিক রেকর্ড, যোগাযোগ সম্পর্কিত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রকাশ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ এসব তথ্য গোপন রাখার অধিকার ব্যক্তির রয়েছে।

এছাড়া তথ্য অধিকার আইনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বিষয়ে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে।

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অধিকারের মধ্যে রয়েছে আয়-ব্যয় সংক্রান্ত তথ্য, অসুস্থতাজনিত তথ্য, যোগাযোগ সম্পর্কিত তথ্য যেমন ফোন বা মোবাইল নম্বর,পাসপোর্টের তথ্য ও নম্বর, অন্যান্য পরিচয়পত্রের তথ্য ও নম্বর ইত্যাদি। এছাড়া ই-মেইল, চিঠির ঠিকানাও যোগাযোগের গোপনীয়তার মধ্যে পড়ে।

ব্যক্তির গোপনীয়তার ক্ষেত্রে বাসস্থান, কর্মক্ষেত্র বা জনসমাগম স্থান প্রভৃতি জায়গায় অন্যের অবৈধ অনুপ্রবেশকে সীমাবদ্ধ করাও ব্যক্তির গোপনীয়তার অন্তর্ভুক্ত। যেমন তল্লাশি, ভিডিও নজরদারি, পরিচয়পত্র যাচাই ইত্যাদি।

মিস্টার মোর্শেদ বলেন, “আইনগত বিধি-নিষেধ সাপেক্ষে যে কেউ তার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে পারবেন।”

“কেউ যদি ফোনে কথা বলে তাহলে সেটি তার গোপনীয় বিষয়, সেখানে কেউ রেকর্ড করতে পারবে না।”

কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে ও স্বার্থে সেটি রেকর্ড করার কথাও আইনে আছে বলে জানান আইনজীবী মিস্টার মনজিল মোর্শেদ।
তথ্য অধিকারের সাথে প্রাইভেসি বা গোপনীয়তার অধিকারের বিরোধ আছে কি?

বিশেষজ্ঞরা বলছেন তথ্য অধিকারের সাথে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের সংঘাত তৈরি হওয়ার কোন সুযোগ নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, তথ্য অধিকার হচ্ছে যেসব তথ্য রাষ্ট্র, জনগণ ও মানুষের স্বার্থে সবাইকে জানানো দরকার।

ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সম্পর্কে তিনি বলেন, “এক্ষেত্রে জানিয়ে দিয়ে ওই ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা ক্ষুণ্ণের জায়গা না।”

“গণতন্ত্র যেমন সংখ্যাগরিষ্ঠের শাসন কিন্তু সংখ্যালঘুর অধিকার ক্ষুণ্ণ করে নয়, তেমনি তথ্য আমরা জানতে চাই কিন্তু ব্যক্তির গোপনীয়তাকে ক্ষুণ্ণ করে নয়,”তিনি বলেন।

তার মতে ব্যক্তির গোপনীয়তার অধিকার নষ্ট না করেই তথ্য অধিকার বাস্তবায়ন করতে হবে।সুত্র:বিবিসি।।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?