বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাস আতঙ্কে ২১০ নাগরিককে দেশে ফিরিয়েছে- জাপান
করোনাভাইরাস আতঙ্কে ২১০ নাগরিককে দেশে ফিরিয়েছে- জাপান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:চীনের উহান শহর থেকে দুটি ফ্লাইটে ২১০ নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে জাপান। বৃহস্পতিবার সকাল তারা টোকিওতে পৌঁছান। এর মধ্যে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত। সরকারি চার্টার্ড বিমানে তাদের ফিরিয়ে আনা হয়। তাদের বিমানেই চিকিৎসক দ্বারা পরীক্ষা করা হয়। জাপানি সংবামাধ্যম এনএইচকে জানিয়েছে, চীন থেকে আসা সবাইকে হাসপাতালে পাঠানো হবে।জাপানে ফেরার আগে চীনের মধ্যেই নাগরিকদের মাস্ক সরবরাহ করছে জাপান। চীন থেকে দেশে ফিরতে আগ্রহী সবাইকে জাপানে নিয়ে আসা হবে।
চীনে বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭০ জন। ভাইরাসটিতে একদিনে নতুন করে ১,৭৩৭ জন আক্রান্ত হয়েছেন। ফলে এ ভাইরাসে চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৭১১ জনে। চীনে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭০ জন।




আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ 