শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে- স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে- স্বরাষ্ট্রমন্ত্রী
৭২৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে- স্বরাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:আর মাত্র দুই দিন পরেই অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন।এই নির্বাচনকে ঘিরে পরিস্থিতি পুরোপুরি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, ‘নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি মনে করি, বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে এবং সুন্দরভাবেই সব প্রস্তুতি সেরে নেয়া রয়েছে। কোথাও কোনো ঝুঁকি নেই।’

আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন, ‘নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কোথাও কোনো ঝুঁকি নেই। ইসি যেভাবে যেখানে মনে করছে, সেখানেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।’

এসময় গোপীবাগে ইশরাকের নির্বাচনী প্রচারণায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা।এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘সেই নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের একটি অফিস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। প্রচারণা থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজনকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।’

শুধু সেই ঘটনাই নয়; বুধবার গুলশানে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায়ও জড়িতের শনাক্ত করে গ্রেফতার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’

পূর্বের নির্বাচনগুলোর মতো ঢাকার দুই সিটির নির্বাচনও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, আগামী ১ ফ্রেবুয়ারি সুন্দর পরিবেশে ভোট দিয়ে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে জয়ী করবেন।’



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না