শিরোনাম:
●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » রক্তে কেনা গণতন্ত্র নির্ভয়ে ভোট দিন- ফখরুল
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » রক্তে কেনা গণতন্ত্র নির্ভয়ে ভোট দিন- ফখরুল
১১১৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রক্তে কেনা গণতন্ত্র নির্ভয়ে ভোট দিন- ফখরুল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ঢাকাবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আর একদিন পরেই ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।ঢাকাবাসীর কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা সংবিধান সম্মত অধিকার রক্ষার জন্য যা আপনারা ১৯৭১ সালে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছেন তাকে রক্ষার জন্য ঘর থেকে বেরিয়ে এসে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন। রক্তে কেনা এই গণতন্ত্র। আপনারাদের অধিকার নিশ্চিত করুন।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এ আহ্বান জানান। এ সময় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফরত আলী সপু, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল আরও বলেন, আসুন আমরা সকল অন্যায়, অবিচার, সন্ত্রাস ও ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলি। ১ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমাদের মতামত প্রদান করি। নিরাপদ ও বাসযোগ্য ঢাকা মহানগরী গড়ে তুলি। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করি। আমরা নিশ্চিত ঢাকাবাসী যদি ভোট দিতে পারেন তাহলে অবশ্যই আমরা জয়লাভ করব।

এ সময় দুই সিটিতে ক্ষমতাসীন দলের প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ধানের শীষের মেয়র ও কাউন্সিল প্রার্থীদের ওপর হামলা, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা, নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি-মামলা- গ্রেপ্তারের ঘটনার চিত্র তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, হাজারো নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। আওয়ামী লীগের দুই প্রার্থী প্রতিনিয়ত রঙিন পোস্টার লাগাচ্ছে। ফুটপাতের ওপর নির্বাচনের অফিস নির্মিত হয়েছে। সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্ত্রী ও নেতাদের বক্তব্যের পর নির্বাচনের পরিবেশ ২০১৮ সালের জাতীয় সংসদে নির্বাচনের দিকেই চলে গেছে। নির্বাচন কমিশন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ধানের শীষের প্রার্থীদের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাকে রোধ করার শক্তি এই দখলদারী সরকার ও নির্বাচন কমিশনের নেই। সরকার ও নির্বাচন কমিশনের কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, গণবিরোধী কার্যকলাপ থেকে বেরিয়ে এসে সংবিধানে প্রদত্ত দায়িত্ব পালন করুন। নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। ভোটাররা যেন নির্ভয়ে সুষ্ঠু পরিবেশে তাদের মতামত প্রদান করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করুন।



এ পাতার আরও খবর

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

আর্কাইভ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল